September 26, 2026, 10:02 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপিত

Reporter Name

প্রথম বাংলা – জাতীয় সমাজসেবা দিবস”এ বছরে দিবসটির প্রতিপাদ্য– ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার। সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন।

এ উপলক্ষ্যে ২ জানুয়ারি ২০২৫ খ্রি. সকাল ১০টায় জেলার সার্কিট হাউস জিমনেশিয়াম প্রাঙ্গন থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১ম পর্বে উদ্বোধনী র‌্যালি এবং ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এবং পরিচালনা করেন জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এডভো কেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মো খতার আহমেদ বলেন, আমরা সমাজসেবা দিবস একটি দিনে পালন করছি, কিন্তু সারা বছর ধরে এই সমাজসেবার কার্যক্রম চলে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে সমাজসেবার কাজ পরিচালিত হয়। সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানের ২য় পর্বে মুক্ত আড্ডা পরিচালনা ও সমাপনী করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম’আড্ডা সূচনায় ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আড্ডা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব আমানত হিসাবে এবং জবাবদিহিতার সাথে পালন করি, তাহলে সে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে।

আড্ডায় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নের সমন্বয়কবৃন্দ, জুলাইকন্যা, ছাত্র-ছাত্রী, জনতা, প্রবীণগন এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রবীণ, জুলাইকন্যা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST