February 27, 2026, 5:00 am
শিরোনামঃ
দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা “ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতো মনে রাখবে, যদি কথা দিয়ে কথা রাখতে নাই পারো, তাহলে কাউকে মিথ্যে আশা দেখাবে না উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার এমপি হওয়ার পড়েই পূর্বধলায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে এমপি” মাছুম মোস্তফা তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে মাঠে’: শেখ হাসিনার রাজউক কর্মকর্তার আয়কর নথি জব্দের আদেশ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। ৪ মার্চ বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন,মঙ্গল ও বুধবার ময়মন সিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি হবেএতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST