প্রথম বাংলা : ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ চকশ্যামরামপুর এলাকায় চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ লাল মিয়া একজন কৃষক। তার মেয়ে রাবিয়া আক্তার সনি (১৫) স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে আমাদের নিজ বসতবাড়িতে ফেরার পথে আকাশ(২৫)সহ ৩-৪ জন ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেল যোগে আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করিয়া কোথায় যেন নিয়া যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা লাল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-৭৬ (তারিখ: ২৪/০৪/২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
মামলার তদন্তভার এসআই (নিঃ) আব্দুল রহিম ও সহযোগী এএস আই জুলহাস উদ্দিন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩ মে ২০২৬ তারিখ নিজ সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামীসহ বড়ভাই সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিম রাবিয়া আক্তার সনিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীঃ আকাশ মিয়া(২৫) বড় ভাই
মোঃ সোহেল মিয়া (৩০) উভয় পিতা-মোঃ মজিদ ওরফে মইজ্জা মিয়া, উভয় সাং-চক শ্যামরামপুর পরাণগঞ্জ ইউনিয়ন থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
ভিকটিমঃ রাবিয়া আক্তার সনি (১৫) পিতা: মোঃ লাল মিয়া, মাতা মোছাঃ সাবিরননেছা, সাং- চক শ্যামরামপুর থানা- কোতোয়ালী জেলা ময়মনসিংহ।