June 28, 2026, 12:14 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সদর উপজেলার ৪ টি ইউনিয়ন কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ সদর উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা আজ ১২ জুন সোমবার বিকালে সদর উপজেলা কৃষকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।সভায় সদর উপজেলা কৃষকলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগে র সভাপতি / সাধারণ সম্পাদক এবং আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামান দিদার এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কৃষকলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান নয়ন, কামরুল ইসলাম, উপজেলা কমিটির সহ সভাপতি আক্তারুজ্জামান দুলন, মোঃ সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা সহ সদর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
সভায় সকলের সর্ব সম্মতিতে চারটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দীর্ঘদিন যাবত ৭ নং চর নীলক্ষীয়া, ৬ নং চর ঈশ্বরদীয়া, ৫ নং চর সিরতা, ৪ নং পরানগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন না করা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিতে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা আগামী পনের দিনের মধ্যে সিভি জমা দেওয়ার আহবান জানিয়েছেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামান দিদার।



Our Like Page
Developed by: BD IT HOST