October 1, 2026, 6:00 pm
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: ইসমাইল জবিউল্লাহ কন্যাশিশু বোঝা নয়, অপার সম্ভাবনার- পিতা-মাতার অহংকার ১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ অভিযান শুরু

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

প্রেস বিজ্ঞপ্তি, ২২ অক্টোবর ২০২২
মশা নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শনিবার সকালে নগরীর পাঠানপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

উদ্বোধনকালে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদসমূহে বার্তা প্রেরণ করা হয়েছে।

মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সকল সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানানো হচ্ছে।

বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন ও মশক শাখার কর্মচারীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST