September 9, 2026, 11:11 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহান বিজয় দিবস উপলক্ষে চট্রগ্রাম জেলা বিএমএসএফ”র শ্রদ্ধা নিবেদন

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ,চট্রগ্রাম জেলা ও বন্দর জোন কমিটির নেতৃবৃন্দরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সূর্য উদোয়ের সাথে সাথে বিএমএসএফ এর অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বন্দর স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সংবাদকর্মীরা।

শ্রদ্ধা নিবেদনের আগে সংগঠনের পক্ষ থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি কে এম রুবেল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহিদ হন অনেক মুক্তিযোদ্ধা ও সাংবাদকর্মী। তার পরও অবরুদ্ধ সময়ে জীবন বাজি রেখে অনেক সাংবাদিক যুদ্ধকালীন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করেছিলেন, প্রকাশ করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে। সেসব প্রতিবেদন, আলোকচিত্র ও ভিডিও ফুটেজ কেবল বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেনি, সময়ের পরিক্রমায় তা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা- আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বিশ্ব গণমাধ্যমে বহুল আলোচিত ঘটনা। দুর্গম সংবাদপ্রবাহের সেই সময়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর দ্রুত দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। বিশ্ব গণমাধ্যম ও সাংবাদিকদের সুবাদে পৃথিবীর মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও নৃশংসতার খবরের পাশাপাশি জানতে পেরেছিল মুক্তিযুদ্ধের গৌরবের সমাচার।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি জাফরুল ইসলাম জাহিদ, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও বিএমএসএফ”র চট্রগ্রাম জেলার যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত , সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ শাকিল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের, সুমন খান,মোহাম্মদ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন



Our Like Page
Developed by: BD IT HOST