April 21, 2026, 3:13 pm
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাগো তুমি থাকো সুখেঃ

Reporter Name

কলমেঃ এম এ আনোয়ার।

সংগ্রহেঃ সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
১৩.০৯.২০২২ ইং

আজকে মাগো স্বপ্নে রাতে,
দেখছি তোমার মুখ;
কবর খানে শুয়ে তুমি,
আছ নিয়ে সুখ।

পাড়া-পড়শী ডাকছি দিনে,
খাওয়ায় দিলাম খুব;
ইচ্ছে আবার স্বপ্নে দেখি,
স্বপ্নেতে দেই ডুব।

বছর তিনেক বুকটা খালি,
তুই মা পাশে নাই;
তুই মা আমায় কাঁদিয়ে নিলি,
কবর মাঝে ঠাঁই!

তোর তরে মা মানত করি,
শিরনি- পোলাও- পায়েস;
গরিব- দূঃখি খায় যেন মা,
একটু করে আয়েস।

তুই গেলি মা কাঁদিয়ে আমায়,
দুঃখে লাগাই ডোর;
প্রতিটা রাত দূঃখে কাটাই,
না ঘুমে হয় ভোর।

কোরআন খতম দিলাম কবরে
তোমার দোয়ার আশায়;
হুজুর কিছু ডেকে মাগো,
খাওয়াবো ফের বাসায়।

তোর আঁচলে না ঘুমালে,
রাতটা লাগে ফাঁকা;
খুনসুটিতে ঘুমটা পাড়া,
যায় না এখন একা।

বিধির তরে দু’হাত তুলে,
করছি আরজ গুজার ;
বিধি যেন বেহেস্ত করেন,
তোমার তরে যোগাড়!



Our Like Page
Developed by: BD IT HOST