September 18, 2026, 6:59 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট এলাকায় অভিযানে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’দুজননিহ ত হয়েছেন নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন দুজন নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন। এ অভিযানে যৌথ বাহিনী পাঁচজনকে আটকও করেছে বলে জানান তিনি।

এসআই মোমিন বলেন, গতকাল মধ্যরাতে যৌথ বাহিনীর কাছে তথ্য আসে যে- চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠ ক করছে।এমন খবরের প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দলচাঁদ উদ্যানের লাউতলায় গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।

এই আত্মসমর্পণকারীদের গ্রেপ্তার করার সময় তাঁদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়।

এসআই মোমিন আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনকে থানায় আনা হয়েছে গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST