October 30, 2026, 3:58 pm
শিরোনামঃ
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর, সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা.
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ও.এম.এস এর চাউল যাচ্ছে কালোবাজারে দেখার কেউ নেই?

Reporter Name

স্টাফ রিপোর্টার = ময়মনসিংহে ওএমএস কর্মসুচীর চাউল বিক্রিয়ে পুকুর চুরির অভিযোগ উঠেছে।

জানা যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় নিয়ম অনুযায়ী ১৭ জন ডিলার নিয়োগ দেওয়ার কথা। তা না করে অনিয়মের মাধ্যমে ৫১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।প্রতিজন ডিলারকে সরকারি ছুটির দিন বাদে দুই টন চাউল ও দুই টন আটা বরাদ্দ দেওয়া হয়। তারা সরকারি মুল্য অনুযায়ী জনপ্রতি ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা বিক্রয় করবে।

খোঁজ নিয়ে জানা যায় নগরীর নওমহল, পাটগুদাম, বাকৃবি, পুলিশ লাইন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে অনেক সময় চাউল – আটা বিক্রয় না করে বরাদ্দ কৃত চাউল – আটা কালোবাজারে বিক্রয় করে দিচ্ছে।খাদ্য বিভাগের কর্মকর্তারা ডিলারদের এ অনিয়মের প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে হুমকি ধামকী দেওয়া হয়।

গত মাসে দুইজন ডিলার ওএমএস এর চাউল খোলা বাজারে বিক্রি না করে বরাদ্দ কৃত চাউল পুরোটাই বিক্রি করে দেয়। এ ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তারা পরিদর্শনে গিয়ে সত্যতা পায়।
পরবর্তীতে ঐ ডিলার এক সিনিয়র নেতাকে দিয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে ডেকে নিয়ে শাসিয়েছেন।

এছাড়াও ট্রাক সেল কার্ষক্রমে কিছু বিক্রয় করে বরাদ্দকৃত মালামাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST