October 18, 2026, 9:19 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার

Reporter Name

এম এ আজিজ – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ,

মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে খুন মামলার মোবারক হোসেন, এসআই আশিকুর হাসানের নেতৃত্বে একটি টীম টান হাসাদিয়া সিরতা থেকে দ্রুত বিচার মামলার আসামী মোঃ জিহাদ মিয়া, মোঃ নিরব মিয়া, মোঃ হিরা মিয়াকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি টীম চায়না মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী সালমান মিয়া, ফয়সাল মিয়াকে গ্রেফতার করে।

এছাড়াও এসআই আমিনুল ইসলাম, নিরুপম নাগ, জহিরুল ইসলাম, ত্রিদীপ কুমার বীর, আশিকুল হাসান, এএসআই দুলাল চন্দ্র রায়, নুরুজ্জামান, ইকবাল হোসেন, বিল্লাল হোসেন পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ১০জনকে গ্রেফতার করে।

তারা হলো, সুমন ওরফে পেট কাটা সুমন, ইমরান, নুরুজ্জামান মাসুম, শাহজাহান কবির, মোঃ বাপ্পা আলী ও আলী আজগর। এর মধ্যে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST