September 3, 2026, 9:29 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

Reporter Name

প্রথম বাংলা : মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন এর নিদের্শক্রমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।

উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সেশনটির মূল উদ্দেশ্য হলো—কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা।

এছাড়া এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল মাদকাসক্ত কারা বন্দীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো। এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মাদকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST