July 21, 2026, 6:26 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরের পীরগঞ্জে বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধ আহত ১৫

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে সোমবার দুপুরে খেতাবের পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে আহত হয়েছে ১৫ জন।আহতদের মধ্যে সংঘর্ষকারীসহ, এক শিক্ষার্থী, পীরগঞ্জ থানার ওসি এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রায় ১ মাস পুবে খেতাবেবর পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয় । একটি পক্ষ নির্বাচন প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক নুরুন্নবীকে বিদ্যালয়ে প্রবেশ না করতে আল্টিমেটাম দেয়। ফলে নির্বাচনের পর থেকে প্রধান শিক্ষক বিদ্যলয়ে আসেননি।

এদিকে সোমবার (১০ অক্টোবর) প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসবেন বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষের লোকজন লাঠি সোডা ও ধারলো দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের আশপাশে অবস্থান নেয় ।এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিকটে পৌছা মাত্র প্রতিপক্ষের লোকজন প্রধান শিক্ষকের উপর হামলা করে।

হামলায় প্রধান শিক্ষক নুরুন্নবী আহত হন এবং বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী অনন্তপুর গ্রামের আনারুল হক এর পুত্র আকাশ (১৩) ঘটনাস্থলেই নিহত হয়।আহত হয়েছে প্রধান আনারুল সহ আরও বেশ ক’জন।হামলার এক পর্যায়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোস সহ ঘটনা স্থলে উপস্থিত হলে এলাকাবাসী ওসিকে অবরুদ্ধ ও প্রহার করে।এ সময় পুলিশের সঙ্গে দূর্বৃত্বদের সংঘর্ষে পীরগঞ্জ থানার এসআই আশরাফুল, এসআই সাইদুল,এসআই আকতার হোসেন, এস আই নুর আলম সহ বেশকয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

পরে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামান, ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সহ ঘটনাস্থলে পেঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ও উপজেরা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকায় র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে ১১ জনকে আটক করেছে এবং নিহত আকাশ এর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান মুঠোফোনে জানায়, এখন পর্যন্ত ১১ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পৃথক ২টি মামলার প্রক্রিয়া চলছে।সেই সঙ্গে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে।



Our Like Page
Developed by: BD IT HOST