August 7, 2026, 12:10 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের কমিটি ঘোষণা নেতাকর্মীদের উচ্ছাস

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-

রংপুর জেলার পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের আওয়ামীলীগের কমিটি ঘোষনা করায় সমগ্ৰ উপজেলায় নেতাকর্মীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে।

বুধবার তাং- ২৫-১০-২০২৩ ইং পীরগাছা উপজেলা অডিটোরিয়াম হলরুমে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) কমিটিগুলো ঘোষনা করেন।ওয়ার্ড ভিত্তিক সম্মেলন হওয়ার প্রায় এক বছর পর কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন করে ঘোষণা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, শফিকুল ইসলাম বিপ্লব, মজনু মিয়া, কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাইফুল ইসলাম খাঁন ইকবাল, পারুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবি এম মিজানুর রহমান, অন্নদানগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল বাকের সরকার, ১নং যুগ্ম আহবায়ক আকতার হোসেন ভূইয়া, ছাওলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাবিবুর রহমান বাদল, ১নং যুগ্ম আহবায়ক শাহ আতিকুর রহমান লিংকন, তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডাঃ জাহিদুল হক সরকার, পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সুবীর কুমার চক্রবর্তী, ১নং যুগ্ম আহবায়ক আতিকুর রহমান অলিপ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভসহ অনেকে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডগুলোর আংশিক কমিটি ঘোষনা করা হলো। আগামী তিন বছরের জন্য এই কমিটিগুলো বহাল থাকবে। এই আংশিক কমিটি আগামী নির্বাচনের আগে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটিতে যেন কোনভাবেই বিএনপি-জামায়াতের লোক অনুপ্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পীরগাছা উপজেলার প্রতিটি ওয়ার্ডের ঘোষিত কমিটিগুলোকে এখন থেকেই নির্বাচনী কাজের জন্য মাঠে কাজ করবে এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে।



Our Like Page
Developed by: BD IT HOST