August 7, 2026, 10:37 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নেতাসহ গ্রেফতার ১১ জন

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-

রংপুরে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সকাল ০৮.৩০ মিনিটে রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, চলমান অবরোধ কর্মসূচিতে নাশকতা করার প্রস্তুতির সময় তাদেরকে নগরীর প্রাইম মেডিকেল কলেজ রোড ও লালবাগ এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, সোমবার সকাল সাড়ে আটটায় দিকে প্রাইম মেডিকেল কলেজ রোড এবং লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির ঘটনায় হাতেনাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক আরেক অভিযানে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (১৩ নভেম্বর) সকাল‌ থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল,কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, যাত্রী অভাব ও নিরাপত্তার আশঙ্কায় ঢাকা,সিলেট,বরিশাল,চট্টগ্রাম, যশোর ,খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে হাতেগোনা কয়েকটি আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়। এছাড়া অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে এ রিপোর্ট লেখা ( দুপুর ১২টা) পর্যন্ত রংপুর নগরীতে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকতে দেখা গেছে। গতকাল রাতে অবরোধের সমর্থনে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডে মহানগর যুবদল মিছিল করেছে বলে জানিয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।

অন্যদিকে গণগ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, সরকার পতনের এক দফার আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার নিরুপায় হয়ে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

বিনা অপরাধে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST