September 10, 2026, 3:02 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দান

Reporter Name

ক্রিয়া প্রতিনিধি –

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকঘণ্টা বাকি। এর আগেই আর্জেন্টিনা দলের লিওনেল মেসির সহ সকল খেলোয়াড়ে খেলায় মুগ্ধ হয়ে রংপুরে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর লালবাগ এলাকায়।রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর লালবাগ রেলগেটে এলাকায় আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেন এই ব্রাজিলের সমর্থক। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেওয়া ৫৫ বছরের সমর্থকের নাম আতু মিয়া। তিনি নগরীর লালবাগ এলাকার বাসিন্দা। সদ্য আর্জেন্টাইন সমর্থক দলে যোগ দেয়া আতুকে বুকে জড়িয়ে কুশল বিনিময় করেন অন্য সমর্থকরা।

এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে ফেলে আর্জেন্টিনার জার্সি পরেন আতু মিয়া। এ সময় আতু মিয়াকে নিয়ে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা।
আতু মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের খেলার থেকে অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলছি।

পাশাপাশি প্রতিনিয়ত আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হচ্ছি। সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিলাম। দুধ দিয়ে গোসলে সহযোগিতাকারী ক্রীড়া সংগঠক ওবায়দুর রহমান ময়না জানান, আতু মিয়া ঘোর ব্রাজিলের সমর্থক ছিলেন। ছোট বেলা থেকেই সে ব্রাজিলের অন্ধ সমর্থক হলেও ব্রাজিলের খেলা বিশেষ করে নেইমারের নানা সময়ে বিতর্কিত ঘটনা অভিনয় দেখে বিরক্ত হয়ে আর্জেন্টিনায় যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।



Our Like Page
Developed by: BD IT HOST