November 25, 2026, 9:33 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেডিকে ল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে এ কর্মী অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের এসডিজি বিষয়ক সম্পাদক রাইসা নাসের, সহ- সম্পাদক আসমা উল হুসনা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ প্রমুখ।

কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলী ম খান বলেন, ’স্মার্ট বাংলাদেশ ‘ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগ ঠনিক গতিশীলতার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হলো।আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলী গের মেধাবী নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত,মেয়াদউত্তীর্ণ হওয়ায় গত ৪ জুলাই কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST