June 24, 2026, 1:59 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

Reporter Name

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেররংপুর ৪( কাউ নিয়া ও পীরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার সময় কাউ নিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মোঃ মহিদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় রংপুর ৪ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করব দলের সবাই সব বিভেদ ভুলে একত্র হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে এই আসনটা প্রধানমন্ত্রীকে উপহার দিবে।
প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি,এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে একটি ইপিজেড নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে আশা করি ইপিজেডের কাজ শেষ হলে এই অঞ্চলের লোকজনের কর্মসংস্থান হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগর যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন,রংপুর জেলা আওয়ামী লীগর সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম,

সাধারন সম্পাদক আব্দুর হান্নান, রংপুর জেলা পরিষ দের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য সাইদুজ্জামান সিজার,বালা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী,মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST