August 3, 2026, 2:43 pm
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রহনপুর-সিঙ্গাবাদ রুটে বাংলাদেশ-ভারত-নেপাল যাত্রীবাহী ট্রেনের দাবি।

মোঃ সিফাত রানা গোমস্তাপুর (চাঁপাইনবয়াবগঞ্জ) প্রতিনিধি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে ঘিরে বিষয়টি চূড়ান্ত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের জনসাধারণ। এ রুট দিয়ে বর্তমানে ত্রিদেশীয় বাণিজ্য চালু রয়েছে।

১৮৬২ সালে ব্রিটিশ আমলে রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়েই প্রথম অবিভক্ত পূর্ব বাংলার সঙ্গে ভারতের রেল যোগাযোগের সূচনা হয়। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এ রুট দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই অংশ হিসেবে ১৯৯০ সালে এই রুট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল। এখন এ রুট দিয়ে ভারত ও নেপালকে ট্রানজিট দেওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারত হয়ে নেপালেরও রেল বাণিজ্য চালু হয়েছে।

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যে পাঁচটি রেলরুট চালু রয়েছে তার অন্যতম প্রধান রেলরুট হচ্ছে রহনপুর-সিঙ্গাবাদ। ত্রিদেশীয় রেল যোগাযোগের ট্রানজিট পয়েন্ট হিসেবে এ রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে কাজ করে যাচ্ছেন দুই দেশের জনপ্রতিনিধিরা। এ ছাড়া এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালু হলে যাত্রীরা ভারতের মালদহ হয়ে যাতায়াত করতে পারবে সারা ভারতে।

সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে দেখা করে রাজশাহী-কলকাতা রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অপরদিকে রাজশাহী-রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে রাজশাহী-কলকাতা যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ প্রসঙ্গে রহনপুর রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করে রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।



Our Like Page
Developed by: BD IT HOST