July 2, 2026, 9:34 pm
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে অগ্নিকান্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম বলেছেন,আমরা ইদানিং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের প্রতিটি ঘটনা বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোন নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আজ (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার),পিপিএম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া।

আইজিপি বলেন,বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহা য় মানুষকে সহায়তা প্রদান করছে তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন,রাজধানীতে অগ্নিকাণ্ডে র ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মিলিক সমিতি প্রায় ছয়শ’ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST