July 3, 2026, 1:35 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর শাহআলী থানা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রেশনের মালামাল কম মূল্যে বিক্রির নামে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির গত ২৮ এপ্রিল শাহআলী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে জানান,বাদী আব্দুর রহিম একজন ব্যবসায়ী। গত ১৪ এপ্রিল হযরত শাহআলী মাজা রে অভিযুক্ত মনিরের সাথে বাদীর পরিচয় হয়। তখন মনি র নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে পুলিশে র আইডি কার্ড দেখায়। কথাবার্তার একপর্যায়ে মনির বলে তার কাছে প্রায় ৪ টন রেশনের ডাল,চিনি ও তেল আছে। এগুলো বিক্রি করে দিলে বিনিময়ে বাদীকে লভ্যাশং দিবে এর পরের দিন মনির বাদীকে জানায়, ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে।

শুধু ১৫০০ লিটার তেল বাকি আছে তেল ডেলিভারি নেও য়ার সময় রেশন স্টোর ইনচার্জকে ১ লক্ষ ৮০ হাজার টা কা দিতে হবে। তার নিকট ১ লক্ষ ৫০ হাজার টাকা আছে, বাকী ৩০ হাজার টাকা দিলে মনির পণ্য দিতে পারবে। বাদী মনিরের কথা বিশ্বাস করে ১৬ এপ্রিলবিকাশে ৩০ হা জার পাঠায়। কিন্তু মনির পণ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকে তখন বাদী বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। বাদীর অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল শাহআলী থানায় একটি মামলা রুজু করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম আরো বলেন, গত কাল শুক্রবার শাহআলী থানার একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড,ডিবির কটি পরিহিত ছবি ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়।গ্রেফতারকৃত এনামুল হক মনিরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় একটি দস্যুতার মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST