August 17, 2026, 1:01 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর ব্যবসায়ীর চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর এক ব্যবসায়ীর চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়ে ন্দা পুলিশ (ডিএমপি)। চুরির সঙ্গে জড়িত অভিযোগে তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধার করা হয়

মঙ্গলবার (২ জানুয়ারি) ওই ব্যবসায়ীর হাতে উদ্ধার হওয়া টাকা তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপির নিউজ পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম অনুপ দত্ত। গেলো ২০ ডিসেম্বর তাকে এক ব্যবসায়িক অংশীদার নগদ এক কোটি টাকা দেন। তিনি টাকাগুলো বস্তায় ভরে প্রাইভেট কারে রেখে গাড়িচালক লাবু বয়াতীকে দেখে রাখতে বলেন। তারপর অনুপ দত্ত বাসায় যান। ফিরে এসে তিনি দেখেন, লাবু বয়াতী টাকার বস্তা নিয়ে পালিয়ে গেছেন। চালককে না পেয়ে পরদিন ২১ ডিসেম্বর রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।

ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) এই মামলার ছায়া তদন্ত শুরু করে গাড়িচালক লাবু বয়াতীকে ভাটারার কুড়িল চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে।

চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়ায় কমিশনার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী অনুপ দত্ত।



Our Like Page
Developed by: BD IT HOST