April 27, 2026, 4:52 pm
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি

Reporter Name

প্রথম বাংলা – আজ রাজধানীসহ দেশের চার বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আজ শুক্রবার ৫ এপ্রিল সকাল ৯টায় দেয়া আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তবে, এক্ষেত্রে দেশের কোনো নদীবন্দরে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, কুষ্টিয়া,চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভা গের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।



Our Like Page
Developed by: BD IT HOST