May 31, 2026, 6:35 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে অভিনব কায়দায় সাত কোটি টাকার হেরোইনসহ ১ গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন সংরক্ষণের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১১ মার্চ) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করেন। আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকার হেরোইনসহ আশিক কে আটক করেন।রোববার (১২ মার্চ)র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি তে এসব তথ্য জানানো হয়।গ্রেফতার মাদক কারাবা রির নাম আশিক (২৪)। তিনি গোাদাগাড়ী উপজেলা র সারাংপুর জামাতের মোড় এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬ কেজি ৭শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়াও একটি মোবাইল ফোন,একটি সিম কার্ড ও নগদ ১ লাখ ৩০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপি এসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে,শনিবার রাতে মাদকের একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে দুর্গম চর এলাকা য় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে র্যাবের অপারেশন দল দীর্ঘ ৮-৯ ঘণ্টা অভিযান পরিচালনা করে। কিন্তু চক্রটি এরই মধ্যে চালানটি ভিন্ন পথে নদী পার করে গ্রেফতার আসামির বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে অপারেশন দল আবার নদী পার হয়ে রাত প্রায় সাড়ে ১২টার দিকে আসামির বাড়ি ঘেরাও করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি সাইফুল পালা তে সক্ষম হলেও অপর আসামি আশিক পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হেরোইন মজুদের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার রান্নাঘরে চুলার পিছনে মাটির নিচে এবং মাছ ধরার জালে অভিনব কায়দায় লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।এ ঘটনায় গোাদাগাড়ী মডেল থানায় ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST