November 25, 2026, 10:29 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

গোলাম সারোয়ার পলাশ

রাজশাহীতে ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাকসিলাতের ৫ (পাঁচ)দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।বাংলাদেশ পেঞ্চাক সিলাত ফেডারেশন (পারসিলাত),এশিয়ান পেঞ্চা ক সিলাত ফেডারেশন (এপিএসআএফ), ওয়ার্ল্ড গ্রাসিও পেঞ্চাক সিলাত ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গ তথা রাজশাহীর কৃতি সন্তান ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জনাব এএসএম তাহমিদুল হক জুয়েল ন্যাশনাল পেঞ্চাক সিলাত চ্যাম্পিয়নশীপ-২০২৩ এবং ২০তম ওয়ার্ল্ড পেঞ্চাক সিলাত চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ অংশগ্রহণের নিমিত্তে গত১৫-১৯ আগষ্ট ২০২৩ তারিখ ৫ (পাঁচ)দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।

এছাড়া গত ১৮ই আগষ্ট,২০২৩ তারিখ খড়খড়ি উচ্চ বিদ্যালয়,রাজশাহীতে পেঞ্চাক সিলাতের আনুষ্ঠানিকভাবে পদযাত্রা হয়, পেঞ্চাক সিলাতের শৈলী কর্মশালা উপভোগ করেন ৯নং পারিলা ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ মোরশেদ আলী। জনাব মোঃ মোরশেদ আলী বলেন “এ শাখার সকল প্রশিক্ষণার্থীদের ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার হাত প্রসারের পাশাপাশি রাজশাহীর সুনাম রক্ষার্থে যাবতীয় সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।

এ প্রশিক্ষণে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহী পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান তুহিন,সাধারণ সম্পাদক চাঁদ মোঃরকি,প্রশিক্ষক মোঃ তোহিদুল আলম, মোঃ আমিরুল ইসলাম কামরুল হাসান রাজীব,খড়খড়ি শাখা,রাজশাহী এর প্রশিক্ষক মোঃ হারুন রশিদ,ইশ্রাফিল হোসেন,ফয়সালসহ ছাত্র ও ছাত্রীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST