August 1, 2026, 11:40 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে নির্মাণাধীন ৮ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নির্মাণাধীন নগরীর মাস্টারপাড়া পদ্মা গার্ডেনের সামনে ১০ তলা নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর সাহেব বাজার পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম শিপলু (৩০)। তিনি নগরীর দরগাপাড়া বোয়ালিয়া মডেল থানার দরগা পাড়া এলাকার শামীম ওরফে আশরাফের ছেলে।

ডা. শামসুর রহমান বলেন, নগরীর সাহেব বাজার পদ্মা গার্ডেন এলাকায় একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শিপলু। এসময় ৮ তলা থেকে ক্রেনের দোলনার তার ছিঁড়ে তিনিদ পড়ে যান। সেসময় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখানে আসার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন,এক শ্রমিক নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যাওয়ার বিষয়ে শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST