June 29, 2026, 3:33 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কেট ভাংচুরের অভিযোগ,দখল,লুটপাত ও চাঁদাদাবি

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জোর পূর্বক সন্ত্রাসী বাহিনী কতৃক দোকান ঘর ভাংচুর,লুটপাত,চাঁদাদা বিসহ মার্কেট ভেঙ্গে দেওয়া অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সুত্রে জানা যায়,রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ম্যাচ ফ্যাক্টরি’র মোড়ে মার্কেট ভেঙ্গে টিন,রড,অ্যাঙ্গেল,ভাংরিপট্টিতে বিক্রি করে দেন স্থানীয় সন্ত্রাসীদল।

অভিযোগকারী মার্কেটের মালিক আব্দুল বারী বলে ন,৪ ই জানুয়ারী ভোর ৪টায় থেকে শুরু করে বেলা ১০ টায় মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও একাধিক চাঁদাবাজী ও বিভিন্ন দপ্তরের টেন্ডার ছিন তাই মামলার আসামী মইদুল ইসলাম মোস্তফা ও রাজশাহী মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুরুল হুদার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ মার্কেট ভেঙ্গে টিন ও অ্যাঙ্গেল খুলে নিয়ে যায়। পরবর্তীতে টিন ও অ্যাঙ্গেলগুলো পার্শ্ববতী স্টেডিয়াম মার্কেটের একটি ভাংরীর দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন,নালিশি তপশীলভুক্ত এই সম্প তির সামনের অংশে ৫টি দোকান ঘর করা আছে। যা আদালত কতৃক স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে কিন্তু ভূমিদস্যুরা আদাল তের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে একের পর এক ক্রাইম করে চলেছে তারপরেও প্রশাসন নীরব বলে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বারী।

তিনি আরও বলেন,গত ২৪ শে ডিসেম্বর বিকেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়দানকারী মোস্তফা, অরিন্দ্র দত্ত বাপ্পি,অয়ন,কিরণ,শান্ত, রিঙ্কু ও দুরুল হুদার নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ম্যাচ ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থিত মালিকাধীন তাঁর মার্কেটে জোরপূর্বক তালা লাগিয়ে দেয়। সে সময়ে তিনি তালা মারতে নিষেধ করলে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। উক্ত ঘটনায় জড়িত অরিন্দ্র দত্ত বাপ্পী রুয়েট নিয়োগ বানিজ্যেসহ নানা অনিয়ম অপকর্মে জড়িত থাকা’র সংবাদ প্রকাশ হয়েছিলো বলেও উল্লেখ্য করেন তিনি।

আব্দুল বারী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার মৃত তামসুরুদ্দিন মন্ডলের ছেলে। তিনি বোয়ালিয়া থানাধীন পবা মৌজাস্থ ম্যাচ ফ্যাক্টরি মোড়ের পূর্ব পার্শ্বে জে,এল,৮১ নং দাগে ০.০৮৮১ একর জমি দীর্ঘদিন থেকে নিজ দখলে রেখে ভোগ দখল করে আসছেন।

অভিযোগ করে বারী বলেন,এর পূর্বেও তারা গত ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় জমির উপর কিছু চিহ্নিত ভুমি ভূমিদস্যু মৃত আব্দুল জলিলের ছেলে দুরুল হোদা,আফসার হোসেনের ছেলে আজিজুর রহমান ও পবা নতুনপাড়া এলাকা র মৃত সিয়াম আলীর স্ত্রী লাকী বেগম ও অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ভোগ দখলকৃত জমি জোরপূর্বক প্রাচীর ভেঙ্গে জমিতে প্রবেশ করে বিভিন্নধরনের নির্মান কাজ করেছিলেন। পূর্বেও এই ভূমিদস্যুরা তার সম্পত্তির সীমানা প্রাচীর ভেঙ্গে ও মাটি খনন করে লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছিলেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি মার্কেটের সমস্ত কিছু আমার, আমার জিনিস আমি ভাঙবো কারো কিছু বলার নাই বলে জানান।অভিযোগের বিষয়ে মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য,জমির তপশিল জেলা- রাজশাহী,থানা- বোয়ালিয়া,জে,এল,নং-৮১ মৌজা- পবা, আর.এস. খতিয়ান নং-৩৩৩ আর. এস. দাগ নং- ১৫১১, রকম- ভিটা,পরিমাণ- ০.০৮৮১একর।



Our Like Page
Developed by: BD IT HOST