October 4, 2026, 2:48 am
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকালে নগর আওয়ামী লীগ কার্যাল য়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বেলুন ও পায়রা ওড়ান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেয়র খায়রুজ্জামান লিটন।

নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযো দ্ধা মো. আলী কামাল,সাধারণ সম্পাদক ডাবলু সরকার,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবে শ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সভাশেষে শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে ছাত্রলীগের ৩জন শহীদ নেতাদের সংগঠনটির পক্ষ থেকে মরনত্বর সংবর্ধনা দেয়া হয়। ২জন গৃহীনিদের সেলাইমেশিন বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে সকাল ৭টায় নগর ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ১০টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।



Our Like Page
Developed by: BD IT HOST