August 7, 2026, 12:04 pm
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বিভিন্ন এলাকায় বিএসটিআই’র অভিযান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৫ নভেম্বর বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহে সার্ভিল্যান্স কার্যক্রম ও পণ্যের মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হয়েছে।

সপুরা বিসিক শিল্প নগরী এলাকার মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস এর উৎপাদিত ময়দা পণ্যের নমুনা অন্তর্বতী মান পরীক্ষণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।এছাড়া আটা ও ময়দা পণ্যের নতুন ব্রান্ড সংযোজনের আবেদন গ্রহণ করা হয়েছে।

বিসিক শিল্প নগরীর পদ্মা বেকারির উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

ঘোড়ামাড়ার মেসার্স বিউটি ঘি এর উৎপাদিত ঘি পণ্যের বকেয়া বিল আদায় করা হয়েছে।

বিসিক শিল্প নগরীর ওয়ারিশ শাহ কেমিক্যাল এর উৎপাদিত ফ্লোর লিকুইড ডিটারজেন্ট (ড্যাম্প ফিক্স) এর লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের অনুমোদিত উল্লেখ করায় নিয়মিত আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন

অলোকার মোড়ের লক্ষ্মী পেস্ট্রি হাউস এর উৎপাদিত কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

বিসিক শিল্প নগরীর সুমন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজর উৎপাদিত মুড়ি ও স্পাইসেস পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

এছাড়া নিম্নোক্ত প্রতিষ্ঠানসমুহকে সর্বদা বিএসটিআইয়ের সিএম লাইসেন্স হালনাগাদসহ পণ্য বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে- ১) কোয়ালিটি সুপার কেক হাউস, ঘোড়ামারা,বোয়ালিয়া,পণ্য- বিস্কুট,ব্রেড,কেক ও ২) মোর শেদা বেকারি এন্ড কনফেকশনারি,ঝাউতলা,রাজপাড়া (পণ্য-কেক)।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআই রাজশাহী এর কর্মকর্তা মো: জহুরুল হক,সহকারী পরিচালক (সিএম) ও এ এফ এম হাসিবুল হাসান,ফিল্ড অফিসার (সিএম) অংশ গ্রহণ করেন।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST