September 14, 2026, 12:20 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রাজশাহীতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার পর সারদায় বাংলা দেশ পুলিশ একাডেমির অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি।

একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন সরকারপ্রধান। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মন্ত্রী,প্রতি মন্ত্রী,সংসদ সদস্য,পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বত ন পুলিশ কর্মকর্তারা।অনুষ্ঠান শেষ করে রাজশাহীর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে নগরীর মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে উন্নয়নের বার্তা নিয়ে আজ রাজশাহীতে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরও রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST