October 6, 2026, 12:56 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী সিটি নির্বাচন ভোটগ্রহণ (ইভিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৫ মে গাজীপুর সিটি,২১ জুন রাজশাহী সিটি ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১২ জুন খুলনা ও বরিশালে নির্বাচন অনুষ্ঠিত হবে এই পাঁচ সিটিতেই ভোট গ্রহণ করা হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।আজ সোম বার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে র সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেও য়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিই সি) কাজী হাবিবুল আউয়াল সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

ইসি কর্মকর্তারা জানান,গত ১১ মার্চ থেকে এ সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। অর্থাৎ গত ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। পাঁচ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও। ঘোষিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।ঘোষিত তফসিল অনুযায়ী,গাজীপুর সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন বাছাই করা হবে ৩০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৮ মে।আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। রাজশাহী ও সিলেট সিটি করপো রেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনো নয়ন বাছাই করা হবে ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

বৈঠকের আজকের আলোচ্য সূচিতে যা ছিল-পাঁচ সিটি করপোরেশনের (গাজীপুর,রাজশাহী,সিলেট,খুলনা ও বরিশাল) নির্বাচন,সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা,বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ।



Our Like Page
Developed by: BD IT HOST