March 10, 2026, 7:14 pm
শিরোনামঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪ এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name

প্রথম বাংলা – জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজার বাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার (৪ মার্চ ২০২৩) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী শারমিন আক্তার খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ আলমগীর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে তাদের সকলকেই অভিনন্দন। একই সাথে যারা পুরস্কার পায়নি তাদেরকেও অভিনন্দন। যারা চেষ্টা করেছে, হয়তো এ বছর পুরস্কার পায়নি তারা চেষ্টা অব্যাহত রাখলে আগামীতে অবশ্যই পুরস্কার পাবে।তিনি বলেন,প্রতিযোগিতা এমন একটা বিষয়, শুধুমাত্র পুরস্কার পাওয়া মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো প্রতিযোগী মনোভাব তৈরি করা। আমাদের অনেক সন্তান লজ্জায় ও ভয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চায় না। যারা প্রতিযোগিতায় অংশ নেয় না তারা পিছিয়ে পড়ে। প্রথম বা সর্বশেষ অবস্থান যাই হোক না কেন,প্রতিযোগিতায় অংশ নেওয়াই হলো মূল কথা। খেলাধুলা শুধুমাত্র শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না,একই সাথে মানসিক শক্তিও বাড়ায়। খেলাধুলায় জড়িত থাকলে মাদকসহ অন্য যেকোনো অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। আমাদের সন্তানদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে।

দৃষ্টিনন্দন দলগত কুচকাওয়াজ,মশাল প্রজ্জলনের পর ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড়,ব্যাঙ দৌড়,যেমন খুশি তেমন সাজো,৫০০ মিটার দৌড়, মোরগ লড়াই,২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ,৪০০ মিটার দৌড় ইত্যাদি।বিশেষ অতিথি শারমিন আক্তার খান প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন।এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ,রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST