পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
২১ ফেব্রুয়ারীবুধবার সকালে লক্ষ্মীপুরজেলাররায়পুরে প্রভাতফেরী ও পূস্পস্ববক অর্পনের মধ্য দিয়ে আন্তর্জা তিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের শহিদ দিবস উদযাপন হয়েছে।শহীদদের স্মরণে যথাযথ মর্যাদার সা থে দিবসটি পালন করা হয়েছে।১৯৯৯ সালে জাতিসং ঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা(ইউনেস্কো ) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের স্বীকৃতি দেয়। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভে ম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়, এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে।২০০০ সালের ২১ ফেব্রুয়া রি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথা যথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবি তে বাংলার ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে স ময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আ সে।ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত মিছিলে পুলিশ গুলি চালা লে সালাম,জব্বার,শফিক,বরকত ও রফিকসহ আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।ভাষা শহীদদেররক্তে র বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষার’মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নবপ্রেরণা।
এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।পরবর্তী নয় মাস পাকি স্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়েবি শ্বের মানচিত্রে সংযোজিত হয় নতুন এক স্বাধীন সার্ব ভৌম দেশ- ‘বাংলাদেশ’। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য।কারণ বিশ্বে এ যাবতকালে একমাত্র বাঙালি জা তিই ভাষার জন্য জীবন দিয়েছে। ২১ ফেব্রুয়ারিজাতীয় ছুটির দিন।এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকা রি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত,শিক্ষা প্রতিষ্ঠান ও বেস রকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
রায়পুরে সকল ইউনিটের সাংবাদিক বৃন্দ ২১ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকরে ন।এসময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপ তি আনোয়ার ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন,সাধারণ সম্পাদক শিপন পাটোয়ারি। রিপো র্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু, সহ-সভাপতি নুর উদ্দিন ভাট শিপলু।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি তুহিন চৌধুরী,সম্পাদ ক ফারুক হোসেন, সাংবাদিক ক্লাবের আজম খান সহ সকল ইউনিটের সাংবাদিক সদস্য বৃন্দ।এছাড়াও উপ জেলা প্রশাসন,থানা পুলিশ,বিভিন্ন স্কুল-কলেজ,মাদ্রা সা,স্বেচ্ছাসেবী সংস্থা,উপজেলা আওয়ামী লীগ,বিএন পি,জাতীয় পার্টি,পৌর আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়া মী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রভা ত ফেরী শেষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।