November 10, 2026, 1:19 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রায়পুরের মেয়ে খালেদাকে স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ “নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত-শীর্ষ সন্ত্রাসী-সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার! অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ কর্তৃক জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ আলম রায়পুরে প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য বিতরণে ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়া, দুই কার্ডের টাকা জমা নিয়ে এক কার্ডের মাল দেওয়া, মাল না দিয়ে কার্ড রেখে দেওয়া, অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

২৪ মার্চ, রবিবার দুপুরে উপজেলার রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ে টিসিবির পণ্য বিতরণে এ অনিয়মের ঘটনা ঘটে। রায়পুর পৌরসভার ২, ৮, ৯, নং ওয়ার্ডের ১ হাজার ২’শ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ২ লিটার সয়াবিন তেল দেয়ার জন্য আয়োজন করা হয়।

৫২৫ টাকার বিনিময়ে প্রতি পরিবার এ পন্যগুলোপাবে প্রত্যেকটি ওয়ার্ডে না দিয়ে ৩ ওয়ার্ডের সুবিধাভোগি দের এক জায়গায় জড়ো করায় দূর্ভোগ পোহাতে হয় তাদের। পবিত্র রমজানে ৪/৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দেরিতে পেয়েও অনেকে আনন্দিত হয়ে সরকারের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন।

অনিয়মের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST