October 7, 2026, 3:58 pm
শিরোনামঃ
বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদলিপিতে ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলো সঠিক নয়। কোনো ধরনের যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন,
“আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, বিধি-বিধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে থাকি। কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্য যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি।”

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে এতে শুধু একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রতিও মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাই ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ওসি নোমান হোসেন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এদিকে তার প্রতিবাদের পর সংশ্লিষ্ট সংবাদে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



Our Like Page
Developed by: BD IT HOST