October 2, 2026, 8:54 pm
শিরোনামঃ
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রেশম শিল্পকে টেকাতে যা প্রয়োজন তাই করতে হবে: বাদশা

Reporter Name

রাজশাহী ব্যুরো :রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ফজলে হোসেন বাদশা বলেছেন, রাজশাহী মানেই রাজশাহীর রেশম। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী রেশম কারখানা অনেক কষ্টে চালু করেছি। রেশম শুধু রাজশাহীরই নয়, সমগ্র বাংলাদেশের ঐতিহ্য। রেশম শিল্পকে লাভজনক শিল্পে পরিনত করতে ও এর ঐহিত্য টিকিয়ে রাখতে আমাদের যা করা প্রয়োজন; তাই করতে হবে।

সোমবার সকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের বিষয়াদি ও কার্যক্রম সম্প র্কে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় ফজলে হো সেন বাদশা বলেন,কীভাবে রেশম শিল্পকে লাভজন ক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা যায়,সে ব্যাপারে আমা দের ভাবতে হবে। ঐতিহ্যবাহী রাজশাহী রেশম বো র্ডের উন্নয়নে বর্তমান সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এতে কিছু কাজ হয়েছে, তবে অনেক কাজ

বাকি। রেশমের ঐহিত্য কোনভাবে ধরে রাখতে পেরেছি, তবে এটিকে সুপ্রতিষ্ঠিত করতে সরকারের আরো বেশি নজরদারি ও সহযোগিতা প্রয়োজন। রাজশাহীর রেশম যাতে আবারও প্রাণ ফিরে পায়- তার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে। এর জন্য আমার বিশেষ প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাপতি শ্যাম কি শোর রায় সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতি থির বক্তব্য দেন বোর্ডের সদস্য ও রাজশাহী বিভা গীয় কমিশনার জিএসএম জাফরউলস্নাহ।
সভায় জিএসএম জাফরউলস্নাহ বলেন,রাজশাহী তে যোগদানের পরে রেশম শিল্পকে অন্য সাধারণ শিল্পের মতোই বিবেচনা করেছিলাম। যার জন্য শুরুতে এটি নিয়ে তেমন কিছু ভাবিনি তবে সময় ও কাজের সূত্রে বুঝতে পেরেছি, রেশম শিল্প পুরো রাজশাহীকেই প্রতিনিধিত্ব করে। এ ধরনের শিল্পকে কখনোই হারাতে দেওয়া যায় না। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীও সেটি চান না। আমরা যদি সরকারের কাছে রেশমের সম্ভাবনা ও কার্যক্রম ভালোভাবে তুলে ধরতে পারি, অবশ্যই এই শিল্পকে ফের প্রতি ষ্ঠিত করা সম্ভব। এর জন্য যা করার, আমরা তা অবশ্যই করবো।

রাজশাহী শহরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার অজুহাত দেখিয়ে কারখানাটি বন্ধ করে দেয়। এতে বেকার হয়ে পড়েন কারখানার প্রায় ৩০০ জন শ্রমিক।

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রেশম বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর কারখানা টি চালুর উদ্যোগ নেন। তার আন্ত্মরিক প্রচেষ্টায় ২০ ১৮ সালের ২৭ মে পরীক্ষামূলকভাবে কারখানার ৫টি লুম চালু করা হয়। এরপর আরো ১৪টি লুম পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সবশেষ ২০২১ সালের ১০ জানুয়ারি মোট ১৯টি লুম নিয়ে রাজশাহী রেশম কারখানায় আনুষ্ঠানিকভাবে কাপড় উৎপাদন শুরম্ন হয়। পর্যায়ক্রমে কারখানার আরও ২৩টি লুম চালুর পরিকল্পনা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST