September 10, 2026, 11:26 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

Reporter Name

লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে রৌমারী উপজেলা কমিউনিটি
পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১ টায় রৌমারী থানা চত্বর থেকে একটি র‌্যালী বেড় হয়ে
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও থানা চত্বরে এসে শেষ হয়।
পরে দুপর ১২ টায় থানা চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রৌমারী উপজেলা কমিউনিটি পুলিশিং
ফোরামের আহবায়ক রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী উপজেলা
নির্বাহী কর্মকর্তা পূবন আক্তার, রৌমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,
রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল
কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক
মোস্তাফিজুর রহমান রবিন, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ হারুন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ের তরুনরা সর্বচ্চ অপরাধের সাথে জড়িত। এর প্রধান কারণ ছোট
বাচ্চাদের হাতেও মোবাইল ফোন। সন্তান মোবাইল কিনে চেয়েছে আর আপনারা কিনে দিয়েছেন। তারা
সেই মোবাইল ফোন দিয়ে মাথা নিচু করে জুয়া, পর্ণ ভিডিওসহ নানান অপরাধ করে থাকে। আমরা বড়
বড় মঞ্চে দাড়িয়ে অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি ঠিকি, কিন্তু নিজের সন্তানকে সামলানোর চেষ্টা
করিনা।
রৌমারী উপজেলাকে অপরাধ মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন,
আমাদের রৌমারীকে বাল্য বিবাহ, মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত উপজেলা হিসাবে কুড়িগ্রাম জেলাকে
উপহার দিতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা আমার বড্ড প্রয়োজন। যেকোনো অপরাধ মূলক
কর্মকান্ডের আভাস পেলে অথবা যেকোনো অন্যায় সংগঠিত হওয়ার খবর পেলে সরাসরি আমার সঙ্গে
যোগাযোগ করুন। কথা দিচ্ছি, আপনাদের প্রতিটি প্রয়োজনে পাশে থাকবো।
এসময় উপজেলা ও উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের পুলিশিং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন ।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
কার্ড নং AS – 164
01741150232



Our Like Page
Developed by: BD IT HOST