June 19, 2026, 4:37 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name

মোহাম্মদ আলী:লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জনকে আহত করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহাতাব উদ্দিন ভূঁইয়া ও তার ভাই আফতাব উদ্দিন ভূঁইয়া। ২৬ এপ্রিল (রোববার) বিকেলে বাগবাড়ি একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ আনা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রদল নেতা মো: ইউসুফ এবং আবু তাহেরের নেতৃত্বে এসব হামলা ও সম্পত্তি দখল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে মাহাতাব উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিগত ৪৮ বছর যাবত তাদের বাড়ির পাশের্^ খরিদকৃত সম্পত্তি ভোগ দখল করে আসছে তারা। গত ৯/৪/২০২৬ ইং দুপুরে তাদের পারিবারিক কবরস্থান সংস্কার করতে গেলে বিএনপি নেতা মো: জহির উদ্দিন ওরফে (গরু জহির), ফারহানা আক্তার ওরফে শিল্পী, আবু তাহের,ইসমাইল হোসেন, রিয়া আক্তার বাধা দেয়। এসময় প্রতিবাদ করায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহাতাব উদ্দিনের উপর হামলা চালায় এসময় তাকে বাঁচাতে আসলে তার ভাই আফতার উদ্দিন ভূঁইয়া এবং তার মায়ের উপর হামলা চালিয়ে তাদের প্রত্যেকে গুরুতর আহত করে।

এসময় মাকে বাঁচাতে গেলে তারা পরিকল্পিত ভাবে মোবাইলে ভিডিও ধারণ করে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হলে আদালত প্রত্যেক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী প্ররোয়ানা জারি করে। কিন্তু পুলিশ এখনো হামলার ঘটনার সাথে জড়িত কোন আসামী গ্রেফতার করেনি। আসামীরা বাদী পক্ষ কে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় সুষ্ঠ বিচার ও মামলার প্রত্যেক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।



Our Like Page
Developed by: BD IT HOST