নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনু ষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মী পুর ০৩ আসনের সাংসদ ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তিযুদ্ধা একেএম শাজাহান কামাল,লক্ষ্মী পুর ০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নুরুদ্দীন চৌধুরী নয়ন এমপি,
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা মোঃ শাহজাহান,লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জা মান আশরাফ,জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু,লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবিরসহ বীরমু ক্তিযুদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি,জেলা ও উপজে লা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র -ছাত্রী বৃন্দ।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।