June 27, 2026, 10:10 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায়

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায়

১১ মে আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে বিচারক পৌর ১নং ওয়ার্ড বিএনপি নেতা জহিরউদ্দিন (৪৫) কে কারাগারে পাঠান। অতিরিক্ত চিপ জুডিশিয়াল আদালতের সিআর ৫৬৫ মামলার বাদী একই এলাকার মৃত সিদ্দিক উল্যাহ ভূঁইয়ার পুত্র মাহাতাব উদ্দিন ভূঁইয়া (৪৫)। এ ঘটনায় ফারহানা আক্তার শিল্পী (৩৫) নামে এক নারীরও আদালতে জামিন না মঞ্জুর হলে তাঁকেও কারাগারে যেতে হয়।

মামলার আর্জি ও স্হানীয় সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডস্হ মরহুম সিদ্দিক উল্যাহর পুত্র সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া ও তাঁর ভাই মাহতাবউদ্দিন ভূইয়ার সাথে একই এলাকার বাসিন্দা এবং স্হানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলিয়া আসিতেছে। গত ৯ এপ্রিল দুপুরে উভয় পক্ষের লোকজন জমির বিরোধ নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। ওই ঘটনার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

পরে ওই ঘটনায় বিএনপি নেতা জহির উদ্দিন পক্ষের মামলায় সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কিছুদিন কারাবাস করেন। পরবর্তীতে একই মারামারির ঘটনায় আফতাব এর ভাই মাহতাবউদ্দিন বিএনপি নেতা জহির উদ্দিনসহ মোট ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। এই মামলায় ১১ মে সোমবার ওয়ার্ড বিএনপি নেতা জহির উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে মামলার ১নং আসামি ফারহানা আক্তার শিল্পীরও জামিন না হওয়ায় তাকেও কারাগারে যেতে হয়েছে।

এবিষয়ে মামলার বাদী মাহতাবউদ্দিনের ভাই আফতাব উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপি নেতা জহির উদ্দিন ওরফে গরু জহির দীর্ঘদিন আমাদের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনার দিন জহির উদ্দিনের লোকজনের সাথে একটি খুটি গাঁড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় আমার ভাইয়ের মাথায় তাঁরা লোহার রড দিয়ে আঘাত করলে ভাই মাটিতে লুটিয়ে পড়ে যায়। মা তাদের হাত থেকে ভাইকে বাঁচাতে গেলে তাঁরা মাকেও পিটিয়ে পায়ের হাড় ভেঙে দেয়। আমি জহিরের লোকজনের কবল থেকে মা- ভাইকে উদ্ধার না করলে হয়তো তাদেরকে তাঁরা মেরেই ফেলতো।

এবিষয়ে বিএনপি নেতা জহির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ওই মারামারির ঘটনার তিনি উপস্থিত ছিলেন না। আফতাব ও মাহতাবরা মিথ্যা মামলায় তাকে হয়রানি করছে



Our Like Page
Developed by: BD IT HOST