September 3, 2026, 7:20 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী এ অভিযান শুরু হয়। অভিযানে সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত ঠিক আছে কিনা তা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। দিনব্যাপী জেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST