July 31, 2026, 5:36 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর মান্দারীতে মাদ্রাসা কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ চলছে

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়নে অবস্থিত গন্ধব্যপুর ইসলামিয়া( সিনিঃ) আলিম মাদ্রা সায় এডহক কমিটি গঠন নিয়ে মান্দারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইউনিয়ন বিএনপি মুখোমুখি অবস্থানে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটা রি ডক্টর রেজাউল করিমকে মাদ্রাসার এডহক কমিটিরসভাপতি নির্বাচিত করায় মান্দারী ইউনিয়ন বিএনপি নেতারা হুমকি দিয়ে ছে বলে  প্রতিবাদ জানিয়ে  সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

১৮ আগস্ট সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাদ্রাসা ‘র অধ্যক্ষ মো: ওমর ফারুক বলেন, ১৯ মে ২০২৫ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত আদেশে সভাপতি ডক্টর মো: রেজাউল করিম, সদ স্য সচিব মো: ওমর ফারুক,সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ নুরুল আলম,অভিভাবক সদস্য বাহার উদ্দিন এই চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন করেন।

অনুমোদন আদেশ মোতাবেক গত ১৪ ই আগস্ট আমরা এডহক কমিটির মিটিং করি, সেখানে সভাপতি ডক্টর মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি আমাদের প্রয়োজনীয় দিক নিদের্শনা দিয়ে জান।

কিন্তু গতকাল রবিবার সকালে ১৪ নং মান্দারী ইউনিয়ন বিএন পির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ দলীয় নেতাকর্মীদের নি য়ে এসে কমিটির বিষয়ে ব্যাখ্যা জানতে চায়, কেন  মিটিং করা হয়েছে, কার সাথে আলোচনা করে কমিটি করা হয়েছে এবং দ্রুত এই কমিটি বাতিল করার জন্য হুমকি দিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রশাসনিক নিদের্শনা মোতাবেক এডহক কমিটি গঠন করা হয়েছে, প্রশাসনের অনুমতি ব্যতিত কমিটি বাতিল করার এখতিয়ার আমাদের নেই।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিয়াজ মাহমুদ  বলেন, আমরা শুধু বলেছি সমন্বয় করে কমিটি করার জন্য, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে কমিটি করেছে এটা স্হানীয় জনসাধারণ মেনে নিতে পারেনি। দাতা পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়নি। পাশাপাশি রাজনৈতিক ভাবে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, ডক্টর মো : রেজাউল করিম একজন সম্মানিত মানুষ। আমি কেন উনার বিরোধিতা করবো, বরং মাদ্রাসা কর্তৃপক্ষ ও জামায়াতে ইসলামী নেতাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়ে আমার ও আমার দলের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন,আমাদের পাশ্ববর্তী ইউনিয়নে অবস্থি ত কফিলউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজ,প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কেন এ বিতর্ক সৃষ্টি করা হলো, জনসাধারণ এ বিষয়ে জানতে চায়।

দাতা পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম ( বাবুল নেতা) বলেন, আমাদের পূর্ব পুরুষরা এ প্রতিষ্ঠানে জমি দান করেছে, সহযো গিতা দিয়ে প্রতিষ্ঠান করেছে। অথচ আমরা কিছুই জানিনা এখন কিভাবে কমিটি হয়, কিভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা হয়, কিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় কিছুই জানিনা।

তিনি আরও বলেন,প্রয়োজনে জমি আমরা আরও দিব সহযো গিতা করবো, যদি আমাদের মূল্যায়ন করা হয়।সংবাদ সম্মেল নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা নিতান্তই ভুল কথা, এখানে কোন উওেজনা হয়নি, কাউকে হুমকি দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে মিডিয়ার সাথে আরও কথা বলেন,মো: মোর শেদ আলম প্রভাষক আরবি, অধ্যাপক খোরশেদ আলম, মো: নুরুল আলম সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি, মান্দরী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির”
মো:মাহফুজুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ হোসেন প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST