November 25, 2026, 2:23 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিদ্যালয় সংলগ্ম মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মী পুর -২ আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু,জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) উত্তম কুমার সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব,লক্ষ্মীপুর সদর থানা আওমীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশীদ,জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক

সম্পাদক এড রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধূরী মাহমুদুন্নবী সোহেল,বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রকিসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো পড়ালেখা করে দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ভুলু।



Our Like Page
Developed by: BD IT HOST