May 2, 2026, 8:58 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী পিংকু

Reporter Name

নূর মোহাম্মদঃ

আওয়ামী লীগের মনোনীত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পিংকু তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

পিংকু জানান, শতভাগ নিশ্চিত আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে তার বিজয় সুনিশ্চিত হবে। যারা আওয়ামী লীগ (নৌকা) বিপক্ষে গিয়ে ভোট করবে তার সত্যিকারের আওয়ামী লীগ নয়। তারা সুবিধাবাদি। এবং যারা দলের ভিতরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের আমরা বয়কট করবো।

এসময় উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, আমজাদ মাস্টার, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, ইবনে জিসাদ আল নাহিয়ান, আশরাফুল আলমসহ প্রমুখ।

উল্লেখ্য: গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।



Our Like Page
Developed by: BD IT HOST