June 29, 2026, 5:59 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

Reporter Name

প্রথম বাংলা – এবার শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। ছয় সপ্তাহ ধরে চলা ভোটাভুটির পর আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় গণনা। শুরুতে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

আংশিক ফলাফলে সকাল ১০টা নাগাদ দেখা যায়, ২৮১ আসনে এগিয়ে মোদির এনডিএ জোট। রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে ২১৮ আসনে।

গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

এদিকে বুথফেরত জরিপে আবারও নরেন্দ্র মোদির জোটের ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী ইন্ডিয়া জোট। তৃতীয়বারের মতো মোদি সরকার নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তন? সেটি জানতে অপেক্ষা করা লাগছেই।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST