July 7, 2026, 7:10 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শতকোটি টাকার মালিক সেই কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে ‘অবমুক্ত’

Reporter Name

প্রথম বাংলা-জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর)থেকে‘অবমুক্ত’ করা হয়েছে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে। বৃহস্পতিবার তাকে অবমুক্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।গত ২৭ জুন ঢাকার আদালতে কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে ৫ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত।

এছাড়া এই কর কর্মকর্তা ও তার আত্মীয়-স্বজনের নামে ১৯টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৮৭টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না।

আদালতে দদকের পক্ষ থেকে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরার পর তাকে গত ৩০ জুন বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST