রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় জাজিরা উপজেলা আওয়ামি লীগের উদ্যোগে সরকারি বিকে নগর বঙ্গবন্ধু কলেজ ও নাওডোবা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২০-আগস্ট) সকাল ১১’টায় উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের নাওডোবা বাজারে এবং দুপুরে বিকে নগর বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, বাংলাদেশ আওয়ামি লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরজাহান আক্তার সবুজ, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদ মাদবর, ইতালি আওয়ামিলীগের সভাপতি আব্দুল ওয়াহাব ফকির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও তোবারক বিতরণ করা হয়। এর আগে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, মাস্টার মজিবুর রহমান, নূরজাহান আক্তার সবুজ সহ আরও অনেকে।
এসময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নূরজাহান আক্তার সবুজ বলেন, একাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮-জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে। বর্তমানেও সেই ঘাতকের প্রেতাত্মারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এদেশের মানুষ সেটা কখনোই হতে দিবে না। সকল অপশক্তিকেই মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে দমন করবেন। আমরা তার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় তিনি পদ্মাসেতুর গুরুত্ব তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।