July 1, 2026, 3:28 pm
শিরোনামঃ
ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

Reporter Name

সিমান্ত মোল্লা,স্টাফ রিপোর্টার ;

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় সা পের কামড়ে ইমামুল বেপারী (৩২) নামে এক যুব কের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর হাস পাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতসা ড়ে ১২টার দিকে তাঁকে এই ঘটনা ঘটে।ইমামুল বেপারী সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট তিনি একজন প্রবাসী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়,গ্রামের এক পারিবারিকঅ নুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন ইমামুল বেপারী। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাঁকে বিষধর সাপে কামড় দেয়।

এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এ সে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পানপরে তাঁর পা রশি দিয়ে বেঁধে প্রথমে ভেদরগঞ্জ উপজেলাস্বা স্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয় তপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যান স্বজনেরা।পরে আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত ইমামুলের বন্ধু খোকন মিয়া বলেন, ইমামুল রাতে বাড়ির সামনের সড়কে বসে ছিল। এ সময় বিষধর সাপে কামড় দেয় তাঁকে। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST