July 1, 2026, 9:38 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার

Reporter Name

প্রথম বাংলা : দেশের সব তেল ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম আগামী বুধবার (১ জুলাই) দিনভর বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে এই সময়ে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে জেট ফুয়েল সরবরাহ সচল রাখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রতি বছরের মতো বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। এই সমাপনী কার্যক্রম সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পাদনের লক্ষ্যেই চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের সব আঞ্চলিক ডিপো ও স্থাপনার সাধারণ বিপণন ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

তবে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল সচল রাখার বিষয়ে আদেশে বলা হয়, দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে যাতে নিরবচ্ছিন্নভাবে বিমান জ্বালানি সরবরাহ অব্যাহত থাকে, সেজন্য সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ (Jet A-1) মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যথাসম্ভব দ্রুততম সময়ে শেষ করতে হবে। এবং যাচাই শেষ হওয়া মাত্রই বিমানবন্দরগুলোতে জ্বালানি সরবরাহ কার্যক্রম সচল করে দিতে হবে।

বিপিসির এই বার্ষিক সমাপনী কার্যক্রমের স্বার্থে চট্টগ্রাম ও ঢাকার প্রধান কার্যালয়সহ পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আওতাধীন সব ডিপোকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সব তেল বিপণনকারী প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
সুত্র : টিডিসি রিপোর্ট



Our Like Page
Developed by: BD IT HOST