চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Reporter Name
Update Time :
Monday, August 31, 2026
/
20 Time View
/
Share
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম ঃ
কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মুখোশ পরিহিত ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলীরবিল এলাকায় নুরুল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা নুরুল আমিন জানান, রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটকে আঘাতের শব্দ শুনে বের হলে মুখোশ পরিহিত কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে দেখতে পান। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে অবৈধ অস্ত্র ও মালামাল তল্লাশি করার কথা বলে পরিবারের সদস্যদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করেন।
পরে ডাকাতরা মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে নেওয়ার কথা বললে নুরুল আমিন আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দেন। এরপর তাকে পরিবারের সদস্যদের সঙ্গে একটি কক্ষে আটকে রাখা হয়।
একপর্যায়ে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের দরজা ভাঙা এবং বাইরে আরও ২-৩ জন সশস্ত্র মুখোশধারী অবস্থান করছে।
ভুক্তভোগীর দাবি, কিছুক্ষণ পর ডাকাতরা তাদের কাছ থেকে নেওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে নেয়। পরে তারা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পাগলীরবিলে বসতবাড়িতে ডাকাতির বিষয়টি তিনি আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।