July 1, 2026, 9:35 am
শিরোনামঃ
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার কৃতিসন্তান ইয়াছিন আরফাত সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে ক্যাডার সম্মান অর্জন করেছেন। পিএসসি কর্তৃক প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সফল হয়ে তিনি নিজ এলাকার জন্য এই গৌরব বয়ে এনেছেন।,

জানা যায়- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাটাখালীর কৃতি সন্তান মো. ইয়াছিন আরফাত ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হাওয়াই। তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

মো. ইয়াছিন আরফাত চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি আবুল কাশেম ও মমতাজ বেগমের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, অধ্যবসায়ী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসের ফলেই তিনি ৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।

লক্ষ্যে পৌঁছানোর নিয়ত ও সংকল্প থাকলে সফলতা আসবেই’। এটি শুধু ইয়াছিন আরফাতের ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের পুরো পরিবারের জন্যও এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আজ সার্থক হয়েছে। আমরা তাঁর এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “তাঁর এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তাঁর আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। তিনি যেন দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ শিক্ষক হিসেবে অবদান রাখতে পারেন, সেই দোয়া করছি। সকলের কাছেও তাঁর জন্য দোয়া কামনা করছি।”
ইয়াছিন আরফাতের এ সাফল্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

৪৭তম সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST